ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

মনু নদী থেকে ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৫ মে, ২০২৬,  3:55 AM

news image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীতে ভেসে আসা নিখোঁজ এক ভারতীয় নাগরিকের লাশ গত ১২ মে উদ্ধার করে পুলিশ। লাশের পরিচয় শনাক্ত হওয়ার ২ দিন পর ১৪ মে (বৃহস্পতিবার) ভারতীয় বিএসএফ ও পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ। 

মনু নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ৩৫ বছর বয়সী যুবকের নাম নিত্যানন্দ মালাকার ওরফে (ছোটমনা)। তার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের  কৈলাশহর পুর পরিষদের  দুর্গাপুর এলাকা।

জানা যায়, গত ৯ মে (শনিবার) থেকে থেকে নিত্যানন্দ নিখোঁজ ছিলো। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে তাঁর কোনও সন্ধান না পেয়ে স্থানীয় পুলিশ ষ্টেশনে একটি সাধারণ ডায়রি ও করে।

এরপর বাংলাদেশের মনু নদীতে একটি লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের সদস্যরা নিশ্চিত হোন লাশটি নিখোঁজ নিত্যানন্দের।

পরে ১৪ মে (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে চাতলাপুর স্থলবন্দর দিয়ে উভয় দেশের প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নিত্যানন্দের লাশ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্থলবন্দর কর্তৃপক্ষ, পুলিশ, বিজিবিও ভারতীয় বিএসএফ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, মনু নদীর টিলাগাঁওয়ের চানপুর এলাকা থেকে লাশ  উদ্ধারের পর পরিচয় নিশ্চিত হতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনী প্রক্রিয়া শেষে নিত্যানন্দের লাশ ভারতীয় বিএসএফ ও পুলিশের সম্মানয়ে বৃহস্পতিবার বিকেলে মরদেহ বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন