ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ভোলা ভেদুরিয়া সিরাজ মাঝির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

১২ মার্চ, ২০২৬,  10:44 PM

news image

ভোলা সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়নে মাছ ব্যবসায়ী সিরাজ মাঝির অত্যাচারে অতিষ্ঠ  ৬ নং ওয়ার্ডে এলাকাবাসি মানববন্ধন করেছে। 

ভুক্তভোগী স্থানীয় রাকিব, রুহুল শামীম, করিম, মরিয়ম, ফাতেমা, কুলসুমসহ অনেকে সিরাজ মাঝির বিরুদ্ধে জোরপূর্বক চাঁদা দাবি অভিযোগ করেন। তারা সাংবাদিককে জানান, তেতুলিয়া নদীতে মাছ শিকার করতে হলে পাঁচ আগস্ট এর পরে সিরাজ মাঝির লোকজনসহ নৌকার মাঝি দের কাছ থেকে টাকা দাবি করে বলে অভিযোগ উঠে।

অভিযুক্ত সিরাজ মাঝির বিরুদ্ধে সিরাজ মাঝির মাছের গদিতে মাছ না দিলে তাদেরকে ডেকে এনে মারধর করার অভিযোগও ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে মারধরকে কেন্দ্র করে মিলন নামের এক অসহায় জেলে কে দাঁড়ালো অস্ত্র দিয়ে উঠে রক্তাক্ত করেছে। মিলনের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসলে তাকে রক্তাক্ত জখম অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল রেফার করেন বরিশাল হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করেন। বর্তমান তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয় লোকজন। অভিযুক্ত সিরাজ মাঝির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন