মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)
১৫ মে, ২০২৬, 4:11 AM
ভোলা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) সুনির্দিষ্ট দিক-নির্দেশনায় মাদকমুক্ত ভোলা গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ভোলা সদর মডেল থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম ও সংগীয় অফিসার ফোর্সসহ ভোলা সদর মডেল থানাধীন পৌরসভা ০৭নং ওয়ার্ডস্থ উকিলপাড়া মহিলা মাদ্রাসা সংলগ্ন জনৈক জাহাঙ্গীর মিয়ার ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামীর টিনশেড বসত ঘরের মধ্য থেকে পালানোর চেষ্টাকালে আসামীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
আটককৃত মোঃ কামাল খন্দকার (৩২), পিতা- মোহাম্মদ আলী খন্দকার, মাতা- মৃত মিনারা বেগম, সাং- খন্দকার বাড়ি (০৯নং ওয়ার্ড, রাজাপুর ইউনিয়ন), থানা ও জেলা- ভোলা। বর্তমান ঠিকানা: উকিলপাড়া (০৭নং ওয়ার্ড), ভোলা পৌরসভা।৫০ (পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট। মাদক বিক্রয়লব্ধ নগদ ৫,৯৪,০০০/- (পাঁচ লক্ষ চুরানব্বই হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৪৮, জি আর নং-৩০৭, তারিখ- ১৪ মে ২০২৬) মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।