ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

১৬ মার্চ, ২০২৬,  4:01 AM

news image

ভোলা পবিত্র রমজানুল মোবারকের মহিমা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে আজ ১৩ই মার্চ, ২০২৬ খ্রিঃ রোজ শুক্রবার ভোলা জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

একই সাথে জেলা পুলিশ লাইন্সের পাশাপাশি ভোলা জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও কোর্টে কর্মরত সকল পুলিশ সদস্যদের জন্যও পৃথকভাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং পুলিশ বাহিনীর সকল সদস্যের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

জেলা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্সের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পারস্পরিক সৌহার্দ্য ত্যাগের মহিমাকে আরও উজ্জ্বল করে তুলেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন