ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৪

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

৩০ জুলাই, ২০২৬,  12:58 AM

news image

ভোলার সদরের ইলিশা পাকার মাথা এলাকায় গত ২৮ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ২০ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, ভোলার লালমোহন থানার উত্তর বাজার এলাকায় ২৯ জুলাই বুধবার রাত ৩ টায় কোস্ট গার্ড বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করে।

এছাড়াও নোয়াখালীর হাতিয়ায় সেকু মার্কেট  এলাকায় একই দিন ভোর ৪ টায় কোস্ট গার্ড  আরো একটি অভিযান পরিচালনা করে প্রায় ২৬ হাজার টাকা মূল্যের ৫২ পিস ইয়াবা, ১ টি চাইনিজ কুড়াল এবং নগদ ৬ হাজার ৫৮০ টাকাসহ একজন মাদক কারবারিকে আটক করে। 

জব্দকৃত আলামত এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন