ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ভোলায় পেশাজীবী মোটরযান চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

২৮ আগস্ট, ২০২৬,  6:31 PM

news image

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভোলা সার্কেলের আয়োজনে জেলা পরিষদ সভাকক্ষে কর্মশালায় পেশাজীবী মোটরযান চালকদের সড়ক পরিবহন আইন ২০১৮-এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, ট্রাফিক সাইন-সিগন্যাল ও রোড মার্কিং সম্পর্কে ধারণা দেওয়া হয়।

পাশাপাশি আইন মেনে চলার মানসিকতা তৈরি, মোবাইল ফোন ব্যবহারের ঝুঁকি, শিষ্টাচার ও নৈতিকতা এবং নারী, শিশু, প্রতিবন্ধী ও যাত্রীসাধারণের সঙ্গে চালকদের আচরণ নিয়েও আলোচনা করা হয়।

এ ছাড়া স্মার্ট ফোনের মাধ্যমে বিআরটিএর বিভিন্ন অনলাইন সেবা গ্রহণ, ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন, গাড়ির ফিটনেস ইস্যু ও নবায়ন, রুট পারমিট, হর্ন ও রং পরিবর্তনসহ বিভিন্ন সেবা সম্পর্কে চালকদের ধারণা দেওয়া হয়। মোটরযানের নিয়মিত মেরামত, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ বরিশাল বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মো. জিয়াউর রহমান, ভোলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), জনাব খালিদ মাহমুদ, ভোলার ট্রাফিক বিভাগের, পুলিশ পরিদর্শক, জনাব সমীর দেবনাথ এবং ভোলা সার্কেলের মোটরযান পরিদর্শক জনাব আবু পলাশ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন