ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

০৬ মে, ২০২৬,  12:12 AM

news image

ভোলায় চলমান এসএসসি পরীক্ষায় ইংরেজিতে খারাপ হওয়ায় হতাশা থেকে তৈয়বা জাহান চৈতি (১৬) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার( ৪ মে) সকালে ভোলা পৌরসভার ২ নং ওয়ার্ডের অফিসারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

চৈতি ভোলার মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী ছিলেন চৈতী। সম্প্রতি অনুষ্ঠিত, এসএসসি পরিক্ষায় ইংরেজি পরীক্ষাটি ভালো হয়নি বলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

চৈতির বাবা জানান, চৈতি আমাদের একমাত্র মেয়ে। ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে বলে জানিয়েছিলো। কিন্তু বিষয়টি নিয়ে এতটা ভেঙে পড়েছে বুঝতে পারিনি।মা সোনিয়া বেগম জানান, সকালে চৈতি পাঙ্গাস মাছ খাওয়ার আবদার করে তাকে বাজারে পাঠায়।

বাজার থেকে ফিরে এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন তিনি। এসময় ঘরের ফ্যানের সঙ্গে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে ভোলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরীক্ষা খারাপ হওয়ায় হতাশা থেকেই এ ঘটনা ঘটেছে।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বিকেলে চৈতিকে বরিশালের গৌরনদীতে পারিবারিক কবরস্থানে দাফনের উদ্দেশে নেয়া হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন