মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)
২৭ সেপ্টেম্বর, ২০২৬, 1:36 AM
ভোলার বোরহানউদ্দিনে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ভোলার বোরহানউদ্দিনে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামী লোকমান বোরহানউদ্দিন উপজেলার পদ্মা মনসা এলাকার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা থানার মামলা নং-১৩(৭)১২-এর মাদক মামলায় লোকমান হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। সাজা হওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ির পাশের একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরপি-৮ ভোলা ক্যাম্প ও বোরহানউদ্দিন থানার এএসআই মো. নাজির হোসেনের নেতৃত্বে পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।