ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ভোলার বোরহানউদ্দিনে ডাকাত দলের সরদার আটক

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

২৯ জুলাই, ২০২৬,  4:39 AM

news image

ভোলার বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহাসহ দুর্ধর্ষ ডাকাত দলের সরদার মো: নুরে আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিবরনে জানা যায়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ভোর রাতে বোরহানউদ্দিন থানার কাচিয়া ইউনিয়নের চকঢোষ ৮নং ওয়ার্ডস্থ মোঃ জালাল আহম্মেদ (৭৩) এর বসত বিল্ডিং অজ্ঞাতনামা ০৫/০৭ জন ডাকাত অস্ত্রসহ ভয় দেখিয়ে কানের ধুল ৩ জোড়া, ১৮ আনা স্বর্নের চুড়ি, ৬ আনা রুপার চেইনসহ নগদ ৩,১৭,০০০/-(তিন লক্ষ সতের হাজার) টাকা ডাকাতি করে নিয়ে যায়।

উক্ত ডাকাতির ঘটনায় ভোলার বোরহানউদ্দিন থানায় আইনি ব্যবস্থা নেয়া হয়। এফআইআর নং-১৬, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২৫; জি আর নং-২৭৪, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২৫। ধারা- 395/397. 


পেনাল কোড রুজু হওয়ার পর গত ২৬ ফেব্রুয়ারি বোরহানউদ্দিন থানাধীন ৮নং ওয়ার্ডের পদ্মমনসা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের অন্যতম সদস্য মোঃ আরিফ (২২) ও মোঃ রহিম (২২) কে গ্রেপ্তার করা হয়।

ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃত আসামি মোঃ আরিফ (২২) ও মোঃ রহিম (২২) বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে ডাকাতি ঘটনার মূল পরিকল্পনা ও নেতৃত্বদানকারী মোঃ নুরে আলম (৩৬)কে তথ্য প্রযুক্তির মাধ্যমে বোরহানউদ্দিন থানার কাচিয়া ইউনিয়নের চকডোষ ০৮নং ওয়ার্ডস্থ এটি সরকারি বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামীর নাম: ১. মো: নুরে আলম (৩৬), পিতা- মৃত আবুল কালাম মাঝি, সাং- ফুলকাচিয়া ০৬নং ওয়ার্ড, কাচিয়া ইউপি,  থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা। 

থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস যাচাই করে দেখা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানার এফআইআর নং-৫, তারিখ- ১৬ ডিসেম্বর, ২০২৫, জি আর নং-২৬৩, ধারা- 380 পেনাল কোড, মামলায় তদন্তে সন্দিগ্ধ - চার্জশীট :-৪২ পাওয়া যায়। উক্ত মামলায় আসামী পরোয়ানাভুক্ত আসামী। 

গ্রেফতারকৃত আসামী ১. মো: নুরে আলম (৩৬) কে ভোলা এর বোরহানউদ্দিন থানার এফআইআর নং-১৬, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২৫; জি আর নং-২৭৪, ধারা- 395/397 পেনাল কোড মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। অপরাধমুক্ত সমাজ গড়তে  বোরহানউদ্দিন থানা পুলিশ সর্বদা সজাগ ও তৎপর।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন