ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে ইয়াবাসহ মাদক কারবারি আটক

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

০৯ মার্চ, ২০২৬,  10:51 PM

news image

ভোলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম(বার)  দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা-র তত্ত্বাবধানে গত রাতে বোরহানউদ্দিন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসআই (নিঃ) মোঃ আবু হানিফ ও সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউপির দালাল বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় মোঃ রাব্বি (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

তল্লাশিকালে আসামির হেফাজত থেকে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোরহানউদ্দিন থানায় মামলা রুজু করা হয়েছে।

মাদক ক্রয়-বিক্রয়, পরিবহন বা সেবনের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন