ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

১০ মার্চ, ২০২৬,  9:08 PM

news image

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক" এই মহৎ প্রতিপাদ্যকে সামনে রেখে চরফ্যাশন উপজেলায় আজ এক উৎসবমুখর পরিবেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনগণের নেতা ভোলা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নূরুল ইসলাম। 

সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। উক্ত সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) 

পুলিশ সুপার বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী এবং একটি পরিবারকে স্বাবলম্বী করতে নারীর ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা রাষ্ট্রীয় ও সামাজিকভাবে আরও বেশি ক্ষমতাবান হবে এবং পরিবারের সদস্যদের কাছ থেকেও অধিক সম্মান পাবে।"

তিনি আরো বলেন, "এই কার্ডটির কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে এবং কার্ডধারীরা তাদের ভাতার টাকা বিকাশের মাধ্যমে সরাসরি হাতে পাবেন।

ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্রতারকদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে পুলিশ সুপার বলেন, পিন কোড বা ব্যক্তিগত তথ্য যেন কাউকে জানানো না হয় এবং কোনো সমস্যায় পড়লে যেন পুলিশ বা প্রশাসনের সহায়তা নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াবৃন্দ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন