মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)
৩১ আগস্ট, ২০২৬, 4:33 PM
ভোলার চরফ্যাশনে আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল জব্দ
দেশের জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের চলমান অভিযানের ধারাবাহিকতায় ভোলার চরফ্যাশন থেকে আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল জব্দ রা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ভোলার দুলারহাট থানাধীন মায়া নদীতে গত ২৮ আগস্ট ২০২৬ শুক্রবার রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন ও চরমানিকা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি আর্টিসানাল ট্রলিং বোট ও ৮ টি ট্রলিং জাল জব্দ করা হয়।
পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে জব্দকৃত বোটটি ভারতীয় বলে নিশ্চিত হওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কতিপয় অসাধু বাংলাদেশি ব্যক্তি অবৈধভাবে বোটটি বাংলাদেশে নিয়ে এসে তা দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। অভিযান পরিচালনাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।