ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ভোলার কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার শুভ উদ্বোধন

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

২৯ এপ্রিল, ২০২৬,  9:43 PM

news image

 ভোলা সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে "কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প"-এর আওতায় আয়োজিত 'কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৬'-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন ভোলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব ডা. শামীম রহমান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ ভোলার প্রশাসক জনাব আলহাজ্ব গোলাম নবী আলমগীর।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা টেকসই কৃষি উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। মেলায় স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন আধুনিক কৃষি সরঞ্জাম ও উন্নত পুষ্টিগুণ সম্পন্ন ফসলের প্রদর্শনী করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ভোলা-এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব ড. শামীম আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে জেলার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন