ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

২৯ জুলাই, ২০২৬,  4:10 AM

news image

ভোলা জেলা সদর কোর্টে কর্মরত কনস্টেবল/৫৩১ মোঃ শাহাবুদ্দিন ফকির (বিপি-৮৪০৪০২১২০৪) ২৮ জুলাই ভোলা জেলার অফিসার পাড়ায় ভাড়া বাসায় তাঁর নিজ শয়ন কক্ষে মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পেশাদার এই পুলিশ সদস্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত দেশ ও জনগণের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন। 

বিকাল ৫ টা ৩০ মিনিট এর সময় ভোলা জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজার নামাজে পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন এবং মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

মরহুম মোঃ শাহাবুদ্দিন ফকির ০১-০১-১৯৮৪ সালে বরিশাল জেলার গৌরনদী থানাধীন দক্ষিণ বিজয়পুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ আদম আলী। তিনি ২০০৪ সালের ১লা মার্চ পুলিশ কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সুদীর্ঘ ২২ বছর ০৪ মাস ২৭ দিনের চাকুরীজীবনে তিনি ডিএমপি ঢাকা, খাগড়াছড়ি, ঝালকাঠি ও ভোলা জেলাসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে সরকারি দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ৭ জুলাই থেকে ভোলা জেলায় কর্মরত ছিলেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে ভোলা জেলা পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত।ভোলা জেলা পুলিশ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন