ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ভোলায় বিজেপি পুনর্গঠনে কাজ করছেন আবদুল জলিল মিয়া

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

১৭ আগস্ট, ২০২৬,  8:58 PM

news image

​বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)—এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ-এর হাতকে শক্তিশালী করতে এবং ভোলায় দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করার লক্ষ্যে  মাঠে নেমেছেন বি জে পি র  নেতারা।

এই ধারাবাহিকতায় আমেরিকার প্রবাসী জীবনের সব সুবিধা ও বিলাসবহুল জীবন-যাপন ত্যাগ করে দেশে ফিরে ভোলার রাজনৈতিক মাঠে সরব ভূমিকা রাখছেন ভোলা সদর উপজেলা বিজেপির সভাপতি আবদুল জলিল মিয়া। তিনি দেশে ফিরে আসায় দলের নেতা কর্মীরা অনেকটা স্বাচ্ছন্দ প্রকাশ করেন আমাদের নেতা কাছে থাকলে আমাদের ভালো লাগে বলে জানান নেতা কর্মীরা। 

​দলীয় সূত্র জানায়, ভোলা সদর আসনের সংসদ সদস্য ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ-এর নির্দেশনায় আবদুল জলিল মিয়া দিন-রাত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করা এবং সাধারণ মানুষের কাছে আন্দালিভ রহমান পার্থ-এর বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন বলে জানা যায়। 

​স্থানীয় নেতাকর্মীদের মতে, প্রবাস জীবনের দীর্ঘ সুবিধা ত্যাগ করে রাজনৈতিকভাবে বিজেপিকে ভোলায় একটি শক্ত বৃত্তের  ওপর দাঁড় করাতে কাজ করে যাচ্ছেন তিনি। তার এই উদ্যোগ ভোলা সদরে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

​বিজেপির তৃণমূল কর্মীরা জানান, সংগঠনকে আরো সুসংগঠিত শক্তিশালী  করা এবং সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করতে আবদুল জলিল মিয়ার এই তৎপরতা ভোলা-১ আসনে বিজেপিকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করবে বলে আশ্বাস নেতাকর্মীদের।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন