মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)
১২ আগস্ট, ২০২৬, 2:38 PM
ভোলায় তুচ্ছ ঘটনায় আহত এক নারী
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চরপাঙ্গাসিয়া বাঘার হাট ৬ নং ওয়ার্ডে বসবাসকারী এক ভুক্তভোগী পরিবারের নিজ বাড়িতে তাকে আহত করার ঘটন ঘটেছে সোমবার বিকেল সাড়ে তিনটায়।
জানা যায়, ভুক্তভোগী পরিবারের আহত ইয়াছমিন ও মোঃ কাশেম সাংবাদিককে জানান, দীর্ঘদিন যাবত জমি জমা নিয়ে আমার ভাই ফখরুল ও তার সহযোগীরা মিলে আমাকে ও আমার পরিবারকে একাধিকবার মারধর করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন ও আমার বড় ভাইরা সহকারে বসে মীমাংসা করে দেয়ার পর সোমবার আনুমানিক ৩ টা ৩০ মিনিটের সময় আমার বসতঘরের পিছনে নারকেল গাছ থেকে জোরপূর্বক নারিকেল পেরে নেওয়ার সময় আমি এবং আমার সহধর্মিনী পারতে বারণ করলে আমাকে এবং আমার স্ত্রীকে খারাপ ভাষায় গালমন্দ করে। আমি বাধা দিলে আমার আপন ভাই ফখরুল আমাকে মারধরের হুমকি প্রদান করে। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার ভাই ফখরুল ও তার সহযোগীরা মিলে আমাকে মারধর করে। আমার স্ত্রী ছাড়াতে আসলে তাকেও এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত করে ফেলে।
মারধরের বিষয়ে আহত ইয়াছমিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার স্বামীর সম্পদের বিষয় আমি কোন কথা বলতে চাই না। সেটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমার স্বামীকে খারাপ ভাষা গালমন্দ করায় আমি মানা করলে আমার দেবর ফখরুল আমাকে ঘর থেকে টানাহেঁচড়া করে নিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে ফেলে। আমার ঘরে থাকা টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে যায়। আমার মেয়ের আত্ম চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে আমাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে আমরা ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করি।
মারধরের বিষয়ে আমি চিকিৎসা নিয়ে সুস্থ হলে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। কারণ তা না হলে আমাকে আবারও মারবে তারা আমি হাসপাতালে ভর্তি হওয়ার পরে মুঠো ফোনের মাধ্যমে আমাকে হুমকি দিয়ে আসছে। আমাকে মারধর করে তারা নাটক সাজিয়ে নিজেরা হাসপাতালে এসে ভর্তি হয়ে রয়েছে, আমি চাই সঠিক তন্ত্রের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
মারধরের বিষয় অভিযুক্ত ফখরুল মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি দূরে আছি এখন কথা বলতে পারব না। তবে মারধরের বিষয়ে স্থানীয় এক মহিলা জানান, মারধরের ঘটনাটি সত্য।
মারধরের বিষয় ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, মারধরের বিষয় মোঃ কাশেম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে সঠিক তন্ত্রের মাধ্যমে ব্যবস্থা নেবেন ।