ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ভোলায় ডিবি পুলিশের অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক ৪

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

২৭ এপ্রিল, ২০২৬,  11:08 PM

news image

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)  দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলা-এর নেতৃত্বে জেলাব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি টিম মাদক সেবন ও জনশান্তি বিঘ্নিত করার অপরাধে ০৪ জন ব্যক্তিকে গ্রেফতার করে।

২৬ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত ০১:৪৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) বিপ্লব কান্তি দাস ও তাঁর সঙ্গীয় অফিসার ফোর্সসহ ভোলা সদর থানাধীন রতনপুর আরজু ইঞ্জিনিয়ারের বাড়ির পেছনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় ১। মোঃ তাইফুর রহমান বায়জিদ (২৯), ২। মোঃ রুবায়েত হোসেন (২৭), ৩। ফারদিন এহছান রিফাত (২৯) এবং ৪। সাইদুর রহমান (২৭)-দের হাতেনাতে গ্রেফতার করা হয়।পরবর্তীতে গ্রেফতারকৃতদের ডোপ টেস্ট করানো হলে প্রত্যেকের ফলাফল পজিটিভ' (Cannabinoids Detected) আসে।

গ্রেফতারকৃত আসামী:১। মোঃ তাইফুর রহমান বায়জিদ (২৯), পিতা- মোঃ নূরুল আমিন, সাং- চরসিফলী, ০৩ নং ওয়ার্ড। 

২। মোঃ রুবায়েত হোসেন (২৭), পিতা- মোঃ সালাউদ্দিন, সাং- পৌর কাঁঠালি, ০৮ নং ওয়ার্ড। ৩। ফারদিন এহছান রিফাত (২৯), পিতা- মোঃ ইকবাল হোসেন, সাং- পশ্চিম উকিলপাড়া। ৪। সাইদুর রহমান (২৭), পিতা- মোঃ আনসার হোসেন, সাং- রহমতপুর, মানিককাঠি।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন