ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ভোলায় গৃহবধূ হত্যাকান্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামী গ্রেফতার

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

২০ এপ্রিল, ২০২৬,  3:37 PM

news image

গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ দিবারাত অনুমান ১২ টা থেকে ৫ টার মধ্যে ভোলা জেলার সদর মডেল থানাধীন শিবপুর ইউনিয়নের শিবপুর সাকিনের ০৬নং ওয়ার্ডে নিজ ঘরে নাসিমা বেগমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

এই ঘটনায় ভিকটিমের চাচা মোঃ নাজিম উদ্দিন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করলে নিয়মিত হত্যা মামলা রুজু করা হয় ।

ঘটনার পরপরই ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)  প্রত্যক্ষ দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), ভোলা এর নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮/০৪/২০২৬ ইং তারিখ, সময়-২টা ৩০ মিনিট এ ভোলা সদর মডেল থানাধীন শিবপুর এলাকা থেকে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ মোঃ জিহাদ (২৫), পিতা: মৃত জামাল উদ্দিন, মাতা: রুমা বেগম, ঠিকানা: সাং-শরিফ সর্দার বাড়ি, শিবপুর, ০৬নং ওয়ার্ড, শিবপুর ইউনিয়ন, থানা ও জেলা-ভোলা ।গ্রেফতারকৃত আসামী মোঃ জিহাদকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ জিহাদ (২৫) পুলিশের নিকট উক্ত হত্যাকান্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য ও তার দেখানো মতে, হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, আসামীর ব্যবহৃত কাপড় এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন