ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ভূমি অফিসে হয়রানি নয় মিলবে দ্রুত সেবা: দিল আফরোজ

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

১৩ মে, ২০২৬,  2:51 AM

news image

ভূমি অফিসে হয়রানি নয়, দ্রুত ও দালালমুক্ত সেবা নিশ্চিত করতে কাজ করবেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।

তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

মঙ্গলবার (১২ মে ২০২৬) ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সভায় সাংবাদিকরা নবাগত এসিল্যান্ডকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। এ সময় উপজেলার ভূমি ব্যবস্থাপনা, জনসেবা নিশ্চিতকরণ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন দিল আফরোজ। তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, সহ-সভাপতি এস. এম. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি সৈয়দ সাজন আহম্মদ রাজু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংবাদিক পলাশ ইসলাম, সোহাগ হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ধনবাড়ীর উন্নয়ন ও জনস্বার্থে সাংবাদিকদের ভূমিকা সবসময় অব্যাহত থাকবে। পাশাপাশি উপজেলার ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে নবাগত কর্মকর্তার কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তারা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন