ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বড়লেখা থানায় সিসি ক্যামেরা সার্ভার স্টেশনের উদ্বোধন ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

১২ জুন, ২০২৬,  9:42 PM

news image

মৌলভীবাজারের বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে সিসি ক্যামেরা সার্ভার স্টেশনের উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলা পরিষদ জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা এবং বড়লেখা থানা প্রাঙ্গণে সিসি ক্যামেরা সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিটু। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জুবায়ের আলম, বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নসিব আলী, সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

পুলিশ প্রশাসন জানায়, বড়লেখা পৌর শহর ও বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপিত সিসি ক্যামেরাগুলোর কার্যক্রম এখন থেকে কেন্দ্রীয় সার্ভার স্টেশনের মাধ্যমে সমন্বয় ও পর্যবেক্ষণ করা হবে। এর ফলে ২৪ ঘণ্টা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ ও কার্যকর হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন