ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

০২ জুলাই, ২০২৬,  8:53 PM

news image

মৌলভীবাজারের বড়লেখায় স্থানীয় সরকার  প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৬৭ লক্ষ ২৩ হাজার টাকা ব্যায়ে সিমান্তবর্তী শাহবাজপুর পাল্লাতল বনশ্রী আশ্রয় প্রকল্প পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একইদিনে মুক্তিযোদ্ধাদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে।

বৃহস্পতিবার (০২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে হুইল চেয়ার ও অর্থ বিতরন  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয়  সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি নাইমা নাদিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন।

পৃথক দুটি অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি নছিব আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন উপজেলা যুবদলের সদস্য সচিব বি এন পি নেতা মুজিবুর রাজা চৌধুরী  ইকবাল হোসেন, উওর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম আহমদ, দক্ষিণ ভাগ উওর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিল আহমদসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন