ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বড়লেখায় মুসলিম তরুণীর সঙ্গে বিয়ে নিয়ে হিন্দু যুবকের প্রতারনা

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

১২ সেপ্টেম্বর, ২০২৬,  7:53 PM

news image

মৌলভীবাজারের বড়লেখায় নোটারী পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে সুপ্রজিত কুমার দাস নাম লুকিয়ে শাহরিয়ার শুভ নামে মেয়ের সাথে প্রেমের সম্পর্কের পর বিয়ে এবং পরবর্তীতে প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, সুপ্রজিত কুমার দাস নামে এক হিন্দু যুবক ‘শাহরিয়ার শুভ’ নাম ব্যবহার করে এক মুসলিম তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে তাঁকে বিয়ে করেন। বিয়ের পর ওই তরুণীর সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী পক্ষের দাবি, সম্পর্ক ও বিয়ের সময় দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি পরবর্তীতে রক্ষা করা হয়নি। এ ঘটনায় তারা মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ করেছেন।

ঘটনাটি নিয়ে স্থানীয় সচেতন মহল বলছে, বিষয়টি কোনো ধর্মীয় বিরোধ হিসেবে না দেখে একজন ভুক্তভোগীর ন্যায়বিচারের প্রশ্ন হিসেবে দেখা উচিত। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি।

সুপ্রজিত কুমার দাস বড়লেখা, বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচন্নতা কর্মী হিসেবে ২০১৯ সালে যোগদান করে। ২০২৫ সালে ১৫  জানুয়ারি এভিডেভিড এর মাধ্যমে ইসলাম গ্রহণ করে স্কুল থেকে চলতি বছরের আগষ্ট মাসে স্কুল থেকে পদত্যাগ করার সময় তার ইসলাম গ্রহণের নামটি ব্যবহার করেনি। 

সচেতন মহলের দাবি, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভুক্তভোগী তরুণীর নিরাপত্তা, সম্মান ও ন্যায়বিচার নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।

তবে তদন্ত ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কাউকে অপরাধী হিসেবে অভিহিত না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয়রা।সচেতন মহলের প্রত্যাশা—ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, প্রকৃত সত্য সামনে আসুক এবং আইন অনুযায়ী ভুক্তভোগী ন্যায়বিচার পান।

বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন কাজী রেজিস্ট্রার কাজী হুমায়ন রশিদ জানান, ছেলেটি মৌলভীবাজার নোটারী পাবলিক দ্বারা এফিডেভিডের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ করে। বিবাহের সময় তার কাবিনে অনেক মুসলিম লোকজন উপস্থিত ছিলেন। তারা বিয়ের সাক্ষীও ছিলেন। 

এ ব্যাপারে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়নুল ইসলাম বলেন, সুপ্রজিত কুমার দাস ৩০ আগষ্ট পদত্যাগ করলে ইসলাম গ্রহনের কোন উল্লেখ করেনি সুপ্রজিত দাস।  

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন