ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

২০ জুন, ২০২৬,  4:28 PM

news image

মৌলবীবাজারের বড়লেখায় ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননার মন্দির গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখা। 

শনিবার (২০ জুন) বড়লেখা পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুরের হুমকি এবং ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে অবমাননাকর কর্মকাণ্ডের প্রতিবাদে উত্তাল এসব ঘটনার বিচার ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তার দাবিতেবাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ বড়লেখা  উপজেলা সভাপতি বিদান চন্দ্র দাসের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল পৌর কমিটির সদস্য সচিব উজ্জ্বল ঘোষ উপজেলা কমিটির সহসভাপতি স্বপন দে,কোষাধ্যক্ষ মুক্তালাল বিশ্বাস সাংস্কৃতিক সম্পাদক তপন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারকে বেকাদায় ফেলতে একটি চক্রান্ত চলছে। তারা সরকার সহ প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন। এসব কর্মকান্ডে জড়িতদের  চিহ্নিত করে দ্রুত  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে দেশের সকল মন্দির ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান তাঁরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন