ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

বড়লেখায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

১২ মার্চ, ২০২৬,  10:35 PM

news image

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নেহার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে সংগঠনের স্থানীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজ সেবক মুজিবুর রাজা চৌধুরী ফ্রান্স প্রবাসী ও সমাজ সেবক মোঃ মুজিবুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলার সহ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,।প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী 

তিনি তাঁর বক্তব্যে বলেন মফস্বল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম দূর করার এবং উপজেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

​বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি হাফিজ চৌধুরী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: রুয়েল কামাল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​​সভাপতির বক্তব্যে হাফিজ চৌধুরী বলেন, "আমাদের এই কার্যালয়টি মফস্বল সাংবাদিকদের আস্থার প্রতীক। আমরা চাই সত্যের পথে থেকে সবাই মিলে উপজেলার মানুষের সেবা করতে।"

সাধারণ সম্পাদক মো: রুয়েল কামাল অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ সকল আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন