ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

বড়লেখায় প্রানী সম্পদ প্রদর্শনী সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

২৬ নভেম্বর, ২০২৫,  9:36 PM

news image

মৌলভীবাজারের বড়লেখায় প্রাণী সম্পদ প্রদর্শনী সপ্তাহ ২০২৫  অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বড়লেখার আয়োজনে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় বড়লেখা পৌর শহরের পিসি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রজাতির প্রাণীর ৩০ টিরও অধিক ষ্টল বসে।

বুধবার (২৬ নভেম্বর) এক সপ্তাহব্যাপী প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে ষ্টল পরিদর্শন করেন এবং বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার নাঈমা নাদিয়া।

উপজেলা কৃষি কর্মকর্তা মানোয়ার হোসেন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রেদওয়ানুল হক, সাংবাদিক আব্দুর রব, উপসহকারি প্রানী সম্পদ কর্মকর্তা নিমাই চন্দ্র দাস, বড়লেখা ডেইরী এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম মোঃ ইমতিয়াজ চৌধুরী, কমিউনিটি এক্সটেনশন এজেন্ট আতিকুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন। পরে অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জনের মধ্যে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন