ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

বড়লেখায় প্রবাসীকে বিমান বন্দর থেকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

০৫ ডিসেম্বর, ২০২৫,  2:22 AM

news image

মৌলভীবাজারের বড়লেখায় স্পেন প্রবাসী আব্দুস সামাদ দেশে আসার পথে বড়লেখা থানা পুলিশ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেছে। এর প্রতিবাদে পুলিশের এই কর্মকান্ডের প্রতি নিন্দা ও আব্দুস সামাদের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বড়লেখা পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখে বড়লেখার সচেতন নাগরিকের ব্যানারের এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়ছল আহমদ, মাওলানা আব্দুল বাছিত, বড়লেখা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব আব্দুর রহমান মানিক, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল, সমাজ সেবক আব্দুস সামাদ।

এছাড়াও বক্তব্য রাখেন নাজমুল ইসলাম, হাফেজ জয়নাল আহমদ, বড়লেখা নিষ্ঠার সভাপতি তাহমিদ ইশাদ রিপন, ব্যবসায়ী নিজাম উদ্দিন প্রমুখ। 

বক্তারা স্পেন থেকে দেশে আসার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রবাসী আব্দুস সামাদকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান এবং দ্রুত সময়ের মধ্যে মুক্তি দাবী করেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন