ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

বড়লেখায় পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

২৩ মে, ২০২৬,  9:49 PM

news image

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পশুর হাট গুলোতে ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজার, শাহবাজপুর বাজার,চন্দ্রগ্রাম বাজার ও সুজানগর বাজারের হাট বাজারে দূর-দূরান্ত থেকে এখানে পশু কিনতে আসছে মানুষ। 

ঈদ উপলক্ষে বড়লেখার হাজীগঞ্জ হাটসহ উপজেলার বিভিন্ন পশুর হাটে দেশি বিদেশি  গরু, খামারিদের লালন-পালন করা ষাঁড়, ছাগল ও ভেড়ার ব্যাপক সরবরাহ দেখা গেছে। সকাল থেকেই হাটজুড়ে ছিল ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি।

তবে হাটে প্রাণিসম্পদ বিভাগের দৃশ্যমান কোনো মেডিকেল টিম বা পশু স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম দেখা যায়নি বলে অভিযোগ করেছেন ক্রেতা ও বিক্রেতারা।

তাদের দাবি, এখন পর্যন্ত হাটে প্রাণিসম্পদ বিভাগের কোনো প্রতিনিধি বা মেডিকেল টিম আসেনি। এতে রোগাক্রান্ত অনেক পশু নিয়ে যেতে হচ্ছে ক্রেতাদের- এমন খবর পাওয়া যাচ্ছে। 

এছাড়া জাল টাকা শনাক্তে কোনো মেশিনও দেখা যায়নি হাটে। যদিও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।

ক্রেতাদের অভিযোগ, প্রয়োজনীয় সব ধরনের সুবিধা ও তদারকি না থাকায় পশুর হাটে কিছুটা অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে স্বাস্থ্য পরীক্ষা, জাল টাকা শনাক্তকরণ এবং পর্যাপ্ত সরকারি নজরদারির দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, বড়লেখা উপজেলায় হাজীগঞ্জ, চান্দগ্রাম, শাহবাজপুর ও আজিমগঞ্জসহ মোট চারটি পশুর হাট রয়েছে। ঈদকে কেন্দ্র করে এসব হাটে এখন জমে উঠেছে কেনাবেচা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন