ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহত

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

২৭ ডিসেম্বর, ২০২৫,  11:47 PM

news image

মৌলভীবাজারের বড়লেখায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন ব্যক্তি। 

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর বড় ছেলে কুয়েতপ্রবাসী জামাল হোসেন (৫০) এবং ছোট ছেলে কৃষক আব্দুল কাইয়ুম (৪৫)। জামাল হোসেন বছর খানেক আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।

গুরুতর আহত ব্যক্তি হলেন- একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে মো. জমির উদ্দিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামাল হোসেনের বাড়ির পাশে ফসলি জমিতে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই প্রাণ হারান। কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান মৌলভীবাজার২৪ ডট কমকে জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।b হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৭/১২/২০২৫

০১৭১৫৬৬৫৩৭৬

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন