ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বড়লেখায় টিউবওয়েল নিয়ে সংঘর্ষে আহত ৩

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

২৮ মে, ২০২৬,  9:41 PM

news image

মৌলভীবাজারের বড়লেখায় গোপালপুর গ্রামের ফখরুল ইসলামের জায়গার উপর দীর্ঘ দিন ধরে সরকারি পানির একটি  টিউবওয়েল রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে  কথা কাটাকাটিকে কেন্দ্র করে ২ মহিলাসহ ৩ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ হামলার কবল থেকে উদ্ধার করতে এগিয়ে যান মেয়ের জামাই আব্দুল লতিফও আহত হন। তার স্ত্রী শাশুড়ী ও শালককে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত ডাক্তার রোগীদের অবস্থা আশংকাজনক দেখে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। 

এব্যাপারে বড়লেখা থানায় মামলা করেন মেয়ের জামাই। তবে বাদী পক্ষের অভিযোগ থানায় মামলা করা হলেও পুলিশ আসামিদের ধরতে নানা টালবাহানা করছে। এনিয়ে এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। 

জানা যায়, বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের  গোপালপুর গ্রামের ফখরুল ইসলামের জায়গায় দীর্ঘ দিনের পুরনো একটি পানি খাওয়ার সরকারি টিউবওয়েল রয়েছে।

ফখরুলের পরিবারের দাবি তার ভাই ভাতিজারা তার জায়গার উপর টিবওয়েল থাকার পরও তাকে পানি ব্যবহার করতে দিচ্ছে না। অন্য দিকে টিউবওয়েল থেকে তার ভাই ভাতিজারা তাদের ঘরে পানির লাইন নিয়েছে।

মাটির নিচ দিয়ে নেওয়র কথা থাকলেও লাইনটি উপর দিয়ে করায় ফখরুলের পরিবারের লোকজনের যাতায়াতে নানা সমস্যা হচ্ছে। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়বাদী পক্ষের ২ মহিলা ও তাদের এক ছেলেসহ মোট ৩ জন গুরুতর আহত হয়েছে। 

মামলার বাদী আব্দুল লতিফ বলেন, পুলিশ বিষয়টি নিয়ে নানা টালবাহানা করছে। তদন্ত করে দ্রুত আসামি আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি। 

এ ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ  মনিরুজ্জামান খান বলেন, মামলার আয়ু ছুটি থেকে আসলে ব্যবস্হা নেয়া হবে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন