ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বড়লেখায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ছয়ফুল হক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা স্বপ্না রানী দেবী

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

২১ মে, ২০২৬,  1:08 AM

news image

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে  উপজেলা পর্যায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ছয়ফুল হক শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা স্বপ্না রানী দেবী। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা প্রতিষ্টান  নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব ও সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  এ.কে জুবায়ের আলম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ পদক দেওয়া হয়। 

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, সৃজনশীলতা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ে এ নির্বাচন সম্পন্ন হয়।

পদক প্রাপ্তরা হচ্ছেন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক  নির্বাচিত হয়েছেন কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ  ছয়ফুল হক। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা  নির্বাচিত হয়েছেন হাতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না রাণী দেবী। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক  নির্বাচিত হয়েছেন হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃণাল কান্তি দাস। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়া পাল।

এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৌফিকুল ইসলাম। শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা ফেরদৌসী। অন্যদিকে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে দাসের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন