ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের কুলাউড়ায় ইউএনও'র দায়িত্বে সানজিদা আক্তার শ্রীমঙ্গল লোকালয় থেকে 'হেলে সাপ' উদ্ধার বড়লেখায় ব্রাকের উদ্যোগে ২৫০ জন কিশোরীকে হাতে কলমে প্রশিক্ষন কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ জনের জেল ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানা গাজীপুরে সপ্তাহব্যাপী ফ্রি জলাতঙ্ক টিকাদান কর্মসূচির উদ্বোধন পোরশার ছাওড় ইউনিয়ন পরিদর্শনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা দিনের আলোয় অস্ত্র ঠেকিয়ে স্বর্নালংকার ছিনতাই গাজীপুরে প্রতারক হাবিবের কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৭২০ পিস ইয়াবাসহ আটক ১

বড়লেখার মাধবকুণ্ডে বারুণী স্নান ও মেলা সম্পন্ন

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

১৭ মার্চ, ২০২৬,  10:47 PM

news image

মৌলভীবাজারের বড়লেখা সনাতন ধর্মাবলম্বীদের বারুনী স্নান উপলক্ষে মাধবকুণ্ডে  চৈত্রের মধূকৃঞ্চা তিতিতে  বারুণী স্নান ও মেলা অনুষ্ঠিত হয়। ট্রুরিষ্ট পুলিশ ও বড়লেখা থানা আইনশৃঙ্খলার দায়িত্বে বিশেষ নজরদারিতে ছিলেন। 

১৭ মার্চ মাধবকুন্ড মধূকুঞ্চা এয়োদশী তিতিতে ভোর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজারো ভক্ত ও দর্শনার্থীর পদচারণায় পুরো এলাকা মুখর হয়ে ওঠে। ভোর থেকেই শুরু হয় পুণ্যস্নান, পূজা, প্রার্থনা ও বিশেষ আরাধনা। অনেক ভক্ত পরিবার-পরিজন নিয়ে অংশ নেন এই ধর্মীয় অনুষ্ঠানে।

উৎসবকে ঘিরে এলাকায় বসে অস্থায়ী দোকানপাট ও মেলা, যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। ধর্মীয় আবহের পাশাপাশি উৎসবমুখর পরিবেশ বিরাজ করে পুরো এলাকায়।

আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উৎসবে অংশ নেওয়া ভক্তরা বলেন, মাধবকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশ তাদের মনে বিশেষ প্রশান্তি এনে দেয়। তারা প্রতিবছরই এ উৎসবে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত শুধু পর্যটকদের আকর্ষণ নয়, সনাতন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবেও সুপরিচিত। এখানে আসা শিক্ষক মিন্টু চন্দ্র, সুমা রানী কর,পান্না রানী চন্দ্র বলেন এখানে পাপ মুছনের জন্য আমরা স্নান করি এছাড়া মনের আসা পুরন হতে মানত করি আমরা এখান থেকে বিশ্বের সকল ধর্মের লোকদের প্রতি আর্শিবার কর সকল যে ভালো থাকেন। 

মাধবকুণ্ড মাধবেশ্বর মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি রঞ্জিত কুমার পাল, সিনিয়র সহসাধারন সম্পাদক ডাঃ মুক্তালাল বিশ্বাস বলেন দুর দুরান্ত থেকে প্রায় ৩০ হাজার ভক্ত বৃন্দ এখানে আসেন তারা আইনশৃঙ্খলা বাহিনী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন  ভোর থেকে আমাদের সাথে তারা পরিশ্রম করছেন এজন্য কৃতজ্ঞতার পাশা পাশি ধন্যবাদ জানান। বাংলাদেশ সরকার দলীয় সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠুর আগমনে তাদের অনুষ্ঠানটি আরও প্রানবন্ত চমৎকার হয়েছেন। তিনিকে ধন্যবাদের পাশাপাশি মান্দিরের উন্নয়নের জন্য লিখিত আবেদন করবেন। 

বারুনী স্নান ও মেলায় স্হায়ী সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু বি এন পি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।