ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ব্যারিস্টার শফিক আহমেদের মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

১৪ এপ্রিল, ২০২৬,  1:31 AM

news image

প্রগতিশীল গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সহ-সভাপতি, সাবেক আইনমন্ত্রী, বিশিষ্ট সমাজসেবক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ব্যারিস্টার শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গণতন্ত্রী পার্টি।

সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহিদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন, ব্যারিস্টার শফিক আহমেদ ছিলেন ন্যায়বিচার, সততা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আইন পেশার মাধ্যমে তিনি দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে দেশ একজন প্রজ্ঞাবান আইনবিদ ও মানবদরদী ব্যক্তিত্বকে হারিয়েছে, যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ব্যারিস্টার শফিক আহমেদের আদর্শ, সততা ও কর্মময় জীবন দেশবাসীর মাঝে দীর্ঘদিন অনুপ্রেরণা জোগাবে এবং তিনি তার কর্মের মধ্য দিয়েই স্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, তার সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা মরহুমা অধ্যক্ষ মাহফুজা খানম ১৯৬৭-৬৮ সালে ছাত্র ইউনিয়ন থেকে নির্বাচিত ডাকসু ভিপি ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন