ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৪ পীরগঞ্জে বিদ্যালয়ের বিশ্রামাগারে সিসি ক্যামেরা, গোপনীয়তা নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা গোপালপুরের ধোপাকান্দিতে জলাবদ্ধতায় ২০০-২৫০ বিঘা ফসলি জমি অনাবাদি নগদা শিমলায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম মৌলভীবাজারে ৭ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টা ভোলা সদর টাউন পুলিশ ফাঁড়ির অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ১ বটিয়াঘাটায় সুরখালি ইউনিয়নে ঘুমন্ত যুবককে বস্তাবন্দি করার অভিযোগ টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন যে কারনে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু

ব্যাটারিচালিত রিকশা মহানগরের বাইরে নেওয়ার চিন্তা করছে সরকার

#

নিশাত শাহরিয়ার

০২ জুন, ২০২৬,  10:56 PM

news image

ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যাটারিচালিত রিকশা মহানগর (মেট্রো) এলাকার বাইরে পাঠানোর চিন্তাভাবনা চলছে। এতে নতুন করে কেউ বেকার হবে না, বরং ট্রাফিক ব্যবস্থারও উন্নতি হবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে রাতারাতি হাজার হাজার অটোরিকশা (ব্যাটারিচালিত রিকশা) রাস্তায় নেমে গেছে। বেকারত্ব এবং মানবিক দিক বিবেচনা করে তাদের রাতারাতি উচ্ছেদ করা কঠিন। অন্তর্বর্তী সরকারের সময়েও অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল।

সালাহউদ্দিন আহমদ বলেন, যেহেতু হাজার হাজার মানুষ, বেকার সমস্যা বেশি; তাই অটোরিকশাচালকদের পুনর্বাসন না করে রাতারাতি বেকার করে দিলে সমস্যা সৃষ্টি হবে। সে জন্য সরকার চেষ্টা করছে তাদের মহানগর এলাকার বাইরে অন্যভাবে পুনর্বাসন করতে; যাতে বেকারত্ব তৈরি না হয়, ট্রাফিকেরও কোনো সমস্যা না হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন