ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বেনাপোল স্থলবন্দরে স্বাস্থ্য ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

৩০ নভেম্বর, ২০২৫,  4:47 PM

news image

'এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগানে যশোরের বেনাপোল স্থলবন্দরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে স্বাস্থ্য ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩০ শে নভেম্বর) সকাল ১১ টার সময় বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে  বেনাপোল স্থলবন্দরের আয়োজনে বন্দর শ্রমিকদের জন্য এই স্বাস্থ্য ক্যাম্পেইন শুরু হয়। 

ডা. ফাহমিদা এশা'র পরিচালনায় এসময় অনুষ্ঠানের উদ্বোধন করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক), মোঃ শামীম হোসেন। স্বাস্থ্য ক্যাম্পেইনটি চলে বিকাল সাড়ে তিন টা পর্যন্ত।

 এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী সহ স্থলবন্দরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। 

বন্দর পরিচালক শামীম হোসেন বলেন, বেনাপোল স্থল বন্দরের কর্মরত সাধারণ শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের কাজে নিয়োজিত তাদের স্বাস্থ্য সেবা প্রাথমিক স্বাস্থ্য তথ্য সংগ্রহের জন্য বেনাপোল স্থলবন্দরে স্বাস্থ্য ক্যাম্পেইন চালু কারা হয়েছে। 

বন্দরের যে মেডিকেল অফিসার রয়েছে তাদের কে পরীক্ষা-নিরীক্ষা করে প্রেসক্রিশন দিচ্ছেন, যাতে করে এই প্রেসক্রিশন দেখে ঔষধ সংগ্রহ করতে পারেন এবং বিভিন্ন ভাবে যারা এখানে কর্মরত আছেন সচেতন করছি কিভাবে স্বাস্থ্য বিধি মেনে চলা যায়।

 বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বন্দর পরিচালক শামীম হোসেন স্যার যে উদ্যোক্তা নিয়েছেন আমাদের শ্রমিকরা কাজের উৎসাহ পাবে। শ্রমিকদের স্বাস্থ্য সেবা যদি ভালো থাকে বন্দরে কাজের গতি অনেক বাড়বে।শ্রমিকরা কাজ করতেও স্বাচ্ছন্দবোধ করবে। শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছেন ঔষধ দিচ্ছেন, এতে আমাদের শ্রমিকরা অনেক খুশি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন