ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বেনাপোলে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা পত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

০৮ জুন, ২০২৬,  1:27 PM

news image

যশোরের বেনাপোলে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, তার ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

রোববার সন্ধ্যায় বেনাপোল ছোট আঁচড়ায় ৮নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি বিশেষ মহল রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ইসরাফিল সরদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

লিখিত বক্তব্যে বলা হয়, ঘটনার দিন বিকেলে ইসরাফিল সরদারের ছেলে ও ভাতিজারা ব্যক্তিগত একটি বিষয় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির অফিসে গেলেও সেখানে কাউকে না পেয়ে ফিরে আসেন। কিন্তু পরবর্তীতে রাতের একটি হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তাদের নাম জড়ানো হয়েছে, যা অত্যন্ত রহস্যজনক এবং প্রশ্নবিদ্ধ।

বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কতৃক আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, বর্তমানে বিভিন্ন সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা রয়েছে। 

আইনশৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষভাবে সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের লোকেশন এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য-উপাত্ত যাচাই করে, তাহলে প্রকৃত ঘটনা এবং প্রকৃত অপরাধীদের পরিচয় সহজেই উদঘাটন করা সম্ভব হবে।

তারা বলেন, বিএনপি সবসময় আইনের শাসন ও ন্যায়বিচারে বিশ্বাস করে। তাই প্রকৃত অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে হয়রানির শিকার না হন, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি চার দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল তথ্য-উপাত্ত যাচাই, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি প্রদান। এসময় সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যক্তিবর্গ ও দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন