ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বেনাপোলে অস্ত্রসহ যুবক আটক

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

১১ জানুয়ারি, ২০২৬,  5:17 PM

news image

যশোরের বেনাপোলে ২টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিনসহ সাকিব হাসান (২৮) নামে এক যুবককে আটক করেছে খুলনা র‍্যাব-৬ এর সদস্যরা।

রবিবার (১১ জানুয়ারি) ভোরে তাকে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়া থেকে আটক করা হয়। আটক সাকিব পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। আটকের বিরুদ্ধে অস্ত্র-আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন  জানান, গোপন সংবাদে রঘুনাথপুর পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে সাকিব হাসান নামে এক যুবকের বাড়ি থেকে ২টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিনসহ তাকে আটক করেছে খুলনা র‍্যাব-৬ এর সদস্যরা। পরে র‍্যাব  আটক যুবককে পোর্ট থানায় সোর্পদ করেছে।  তার বিরুদ্ধে অস্ত্র-আইনে  মামলা হয়েছে। তাকে যশোর আদালতে সোর্পদ করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন