ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বৃহস্পতিবার বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

#

নিশাত শাহরিয়ার

০৩ ডিসেম্বর, ২০২৫,  1:47 AM

news image

আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাজারে আসবে ৫০০ টাকার নতুন নোট। নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে অন্যান্য অফিসও মিলবে এই নোট। মঙ্গলবার (২ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

৫০০ টাকার নতুন নোটের সামনে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলা। আর নোটের পেছনে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের ছবি। নোটে জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো টাইপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যাবে। নোটজুড়ে থাকবে সবুজ রঙের প্রাধান্য।

বাংলাদেশ ব্যাংক জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে এই নোট প্রথমবারের মতো প্রচলনে দেবে বাংলাদেশ ব্যাংক। এই নোটে স্বাক্ষর থাকছে বর্তমান গভর্নর ড. আহসান এইচ. মনসুরের।

নোটটিতে নিরাপত্তার জন্য ১০ ধরনের বিশেষ বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রঙ পরিবর্তনশীল কালি— যা নোট নাড়ালে ডান পাশের ‘৫০০’ লেখাটি সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়। আবার নোটটিতে লাল ও স্বর্ণালী রঙের পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে, যা আলোতে ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে।

এ ছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের ডান দিকের নিচে পাঁচটি উঁচু বৃত্ত যুক্ত করা হয়েছে। নোটের শহিদ মিনার, মূল্যমানসহ কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্টে করা, যা স্পর্শ করলে উঁচু মনে হবে। নোটে গোপনে ‘৫০০’ লেখা রয়েছে, যা নির্দিষ্ট কোণে ধরলে স্পষ্ট দেখা যায়। নোটের কাগজে লাল, নীল ও সবুজ তন্তু যোগ করা হয়েছে যা বিশেষ আলোতে দৃশ্যমান হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ৫০০ টাকার নোট চালু হলেও বর্তমানে প্রচলিত পুরনো সব কাগুজে নোট ও কয়েন আগের মতোই চালু থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন