ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা

#

মতিন গাজী (যশোর)

১৬ ফেব্রুয়ারি, ২০২৬,  2:11 AM

news image

যশোরের অভয়নগরে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় অন্তর বিশ্বাস (৩০) নামে এক যুবক নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ধোপাদী গ্রামের নতুনবাজার হাড়িভাঙা এলাকায় এ ঘটনা ঘটে। অন্তর বিশ্বাস কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ট্রাকের হেলপার। প্রায় দুই মাস আগে তিনি অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাসায় ওঠেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ধোপাদী গ্রামের হাড়িভাঙা এলাকার এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার রাতে বিয়ের প্রস্তাব দিলে মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে। এর পরপরই তিনি ক্ষুব্ধ হয়ে নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।

সহকর্মী ট্রাকচালক সোহাগ হোসেন জানান, অন্তর দীর্ঘদিন ধরে তার ট্রাকে হেলপার হিসেবে কাজ করতেন। প্রেমের বিষয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয়রা তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, মধ্যরাতে দগ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে রেফার করা হয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন