ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বিসিআরএ’র ৩০ বর্ষপূর্তি উপলক্ষ্যে গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

০৯ নভেম্বর, ২০২৫,  1:37 AM

news image

বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন (বিসিআরএ)-এর ৩০ বর্ষপূর্তি অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিল্পকলা একাডেমীর চিত্রশিল্প মিলনায়তনে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য ছিল— “সুস্থ সংস্কৃতি বিকাশে আমাদের করণীয়”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।‌ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব রেজাউল করিম স্টালিন ও জনাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি জনাব কামরুল হাসান দর্পণ। তিনি বলেন, “সুস্থ সংস্কৃতি চর্চাই জাতির মেরুদণ্ডকে দৃঢ় করে তোলে। সাংস্কৃতিক সাংবাদিকরাই সেই ইতিবাচক বিকাশে মুখ্য ভূমিকা পালন করেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআরএ সভাপতি জনাব অভি চৌধুরী। তিনি বলেন, “বিসিআরএ গত তিন দশক ধরে সংস্কৃতি অঙ্গনের সাংবাদিকদের ঐক্যের প্রতীক হয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ সংগঠন সুস্থ সংস্কৃতি বিকাশে দায়িত্বশীল ভূমিকা রাখবে।”

আলোচনা পর্ব শেষে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিআরএ’র সাধারণ সম্পাদক জনাব দুলাল খান ও সহ-সাধারণ সম্পাদক পান্থ আফজাল।

বিসিআরএ’র এই ৩০ বছরের পথচলায় সংস্কৃতি সাংবাদিক ও শিল্পমনা ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন