ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বিশ্ব আয়োডিন দিবস-২০২৫ উদযাপিত

#

আশরাফুল আলম

২২ অক্টোবর, ২০২৫,  2:12 AM

news image

আয়োডিনের অভাবজনিত সমস্যা একটি জনস্বাস্থ্য সমস্যা। এ সমস্যা নিরসনকল্পে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২১ অক্টোবর পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ব আয়োডিন দিবস উদ্‌যাপিত হয়। 

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) -এর উদ্যোগে মঙ্গলবার (২১ অক্টোবর) বিসিক ভবন তেজগাঁও, ঢাকায় বিশ্ব আয়োডিন দিবস উদ্‌যাপন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. ওবায়দুর রহমান, সচিব, শিল্প মন্ত্রণালয় ও সেমিনারে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. নাজমুল হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. আশেক মাহফুজ, পোর্টফোলিও লিড, লার্জ স্কেল ফুড ফর্টিফিকেশন, গেইন বাংলাদেশ। 

সেমিনারে আলোচক হিসেবে আলোচনা করেন জনাব খায়রুজ্জামান, পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) বিসিক, জনাব সরোয়ার হোসেন, প্রধান লবণ সেল, বিসিক ঢাকা, জনাব মো. গুলজার আহম্মেদ, কান্ট্রি ম্যানেজার, টেকনো সার্ভ, বাংলাদেশ এবং জনাব নুরুল কবির, সভাপতি, বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন