ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৪ জুন, ২০২৬,  10:56 AM

news image

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালালে আত্মরক্ষায় গুলি চালিয়েছে বিজিবি। এতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে।

শুক্রবার (১৩ই জুন) রাত ১০টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন রাত সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, রাতে ব্যাটালিয়নের একটি টহল দল সীমান্তে টহল দিচ্ছিল। এ সময় দুজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন আহত হয়। পরে আহত ব্যক্তিসহ অন্যজন দ্রুত ভারতের ভেতরে পালিয়ে যায়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন