ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বিএনপি নেতা এনামুল শেখকে দেখতে হাসপাতালে খায়রুল ইসলাম খান

#

ইমরান হোসেন (খুলনা)

১১ জুন, ২০২৬,  1:00 PM

news image

বিএনপির প্রবীণ নেতা এনামুল শেখকে দেখতে হাসপাতালে খায়রুল ইসলাম খান জনি। ‎খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সভাপতি ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব এনামুল শেখ অসুস্থ হয়ে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎তার অসুস্থতার খবর পেয়ে দাকোপ-বটিয়াঘাটা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কুদরত-ই-খুদা এজাজ খান সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় নিজে উপস্থিত হতে না পারলেও তার প্রতিনিধি হিসেবে বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক উপজেলা বিএনপির সভাপতি এবং ৭ নং আমিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম খান জনিকে হাসপাতালে পাঠান।

‎খায়রুল ইসলাম খান জনি হাসপাতালে গিয়ে অসুস্থ এনামুল শেখের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসকদের সঙ্গেও মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

‎হাসপাতাল পরিদর্শনকালে খায়রুল ইসলাম খান জনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের জরুরি অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

‎এ সময় তিনি বটিয়াঘাটা উপজেলার হাটবাড়ি গ্রামের কৃষিজমিতে পানি সরবরাহ ও জলাবদ্ধতা-সংক্রান্ত সমস্যাও সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয় কৃষক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং বিষয়গুলো সংসদ সদস্য আলহাজ্ব কুদরত-ই-খুদা এজাজ খানের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দেন।

‎এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনৈতিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সাবেক ৪ নং সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেমায়াত উদ্দিন,  টুটুল গেলদার, সেলিম হাওলাদার,মোঃ জুবায়ের হোসেন,  সাবেক ইউপি সদস্য মোঃ নূর আলম ভূঁইয়া,হাফিজুর রহমান, মোঃ হেলাল, মোঃ রবিউল ইসলাম জবি, মোঃ হাসান, রিজাউল ইসলাম, মোঃ রিপন, মোঃ সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎স্থানীয় নেতাকর্মীরা প্রবীণ বিএনপি নেতা এনামুল শেখের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদানের কথা স্মরণ করেন।

‎খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক  সভাপতি ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব এনামুল শেখ অসুস্থ হয়ে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎তার অসুস্থতার খবর পেয়ে দাকোপ-বটিয়াঘাটা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কুদরত-ই-খুদা এজাজ খান সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় নিজে উপস্থিত হতে না পারলেও তার প্রতিনিধি হিসেবে বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক উপজেলা বিএনপির সভাপতি এবং ৭ নং আমিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান খায়রুল ইসলাম খান জনিকে হাসপাতালে পাঠান।

‎খায়রুল ইসলাম খান জনি হাসপাতালে গিয়ে অসুস্থ এনামুল শেখের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসকদের সঙ্গেও মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

‎হাসপাতাল পরিদর্শনকালে খায়রুল ইসলাম খান জনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের জরুরি অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

‎এ সময় তিনি বটিয়াঘাটা উপজেলার হাটবাড়ি গ্রামের কৃষিজমিতে পানি সরবরাহ ও জলাবদ্ধতা-সংক্রান্ত সমস্যাও সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয় কৃষক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং বিষয়গুলো সংসদ সদস্য আলহাজ্ব কুদরত-ই-খুদা এজাজ খানের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দেন।

‎এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনৈতিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সাবেক ৪ নং সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেমায়াত উদ্দিন,  টুটুল গেলদার, সেলিম হাওলাদার,মোঃ জুবায়ের হোসেন,  সাবেক ইউপি সদস্য মোঃ নূর আলম ভূঁইয়া,হাফিজুর রহমান, মোঃ হেলাল, মোঃ রবিউল ইসলাম জবি, মোঃ হাসান, রিজাউল ইসলাম, মোঃ রিপন, মোঃ সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎স্থানীয় নেতাকর্মীরা প্রবীণ বিএনপি নেতা এনামুল শেখের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদানের কথা স্মরণ করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন