ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা আ খ ম হাসান

#

রকিবুল ইসলাম আফ্রিদি

১৬ অক্টোবর, ২০২৫,  4:37 PM

news image

১৩তম বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড-২০২৫ এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হলেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর, ২০২৫) রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নাট্যজগতে বিশেষ অবদান স্বরূপ তাকে শ্রেষ্ঠ নাট্য অভিনেতার সম্মাননা দেওয়া হয়। 

এ সময় বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, অভিনেত্রী দিলারা জামান, নাট্যকার রাজীব মণি দাস। 

পুরস্কার পেয়ে অভিভূত এবং তার অনুভূতি জানিয়ে বলেন, সাধারণ দৃষ্টিতে সবাই মানুষ, কিন্তু কর্মগুণে মানুষের পরিচয় পরিস্ফুটিত হয়। আর সেই কর্মফলের স্বীকৃতি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। পুরস্কারের জন্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটি ও উপস্থিত সকলকে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শামীম জামান, সকাল আহমেদ, বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফিক উদ্দিনসহ সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন