ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

বাগাতিপাড়ায় প্রতিপক্ষের আগুনে পুড়ে গেল ঘরের মালামাল

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০১ অক্টোবর, ২০২৫,  3:33 PM

news image

নাটোরের বাগাতিপাড়া উপজেলার রামপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ঘরে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রুস্তুম আলী মিলটন বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে রুস্তুম আলী মিলটন উল্লেখ করেন, গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে একই গ্রামের এসকেন্দার আলী (৪৫) ও সেলিম রেজা (৪০) তার ঘরের পূর্ব দুয়ারি কক্ষে আগুন ধরিয়ে দেন। এতে ঘরের ভেতরে রাখা পেঁয়াজ, গম, চাল, গবাদিপশুর খাদ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

রুস্তুম আলী মিলটন বলেন, “রাতে ঘুমানোর সময় আগুনের শব্দ শুনে উঠে দেখি প্রতিপক্ষ জানালা দিয়ে আগুন ধরিয়ে দিয়ে তাদের বাড়ির দিকে চলে যাচ্ছে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাদের সহায়তায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।” তিনি দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন