ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১৯ নভেম্বর, ২০২৫,  1:51 AM

news image

নাটোরের বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পের আওতায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সাজামালঞ্চী এলাকায় এ কাজের উদ্বোধন করেন বাগাতিপাড়া ৩ নং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন।

দীর্ঘদিন সংস্কার না হওয়া নাসির উদ্দিনের বাড়ি থেকে বকুলের বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণে এলাকাবাসীর ভোগান্তি কমবে-এমন প্রত্যাশা স্থানীয়দের।

উদ্বোধনকালে ফাহিমা খাতুন বলেন, এলাকার চলাচল সহজ করতে এবং প্রতিশ্রুত উন্নয়ন বাস্তবায়নের অংশ হিসেবেই এই কাজ শুরু করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুল ইসলাম সরকার (আমিন), বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মিঠু, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এলাকাবাসীর আশা-কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন