ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

২৪ নভেম্বর, ২০২৫,  2:02 AM

news image

নাটোরের বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পের আওতায় ক্ষিদ্রমালঞ্চি মোল্লাপাড়ায় রাস্তার এইচ-বিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে এ কাজের উদ্বোধন করেন বাগাতিপাড়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন।

দীর্ঘদিন ধরে সুবহানের বাড়ি থেকে মাছেদুরের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। অবশেষে কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন- প্রতিশ্রুতি বাস্তবায়ন ও এলাকার উন্নয়ন নিশ্চিত করতেই এ প্রকল্পের কাজ শুরু করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মেম্বার সেলিম রেজা, রেখা বেগম, বিএনপি নেতা মুখলেসুর রহমান মিঠুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাস্তা সংস্কার শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন