ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

বাগাতিপাড়ায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১২ ডিসেম্বর, ২০২৫,  2:21 AM

news image

নাটোরের বাগাতিপাড়ায় মৌসুমী খাতুন (৩২) নামের এক প্রতিবন্ধী নারীকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা গ্রামের গাঁওপাড়া বিলে এ ঘটনা ঘটে। আহত প্রতিবন্ধী নারী মালিগাছা গ্রামের মৃত জামাল সরকারের মেয়ে। এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে আহত ওই নারীর ভাই মাহাবুর ইসলাম উপজেলা প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মৌসুমী খাতুনের বড় ভাই মাহাবুর ইসলামের সঙ্গে ওইদিন সকালে স্থানীয় জাহিদুল হাসান পাপ্পির কথাকাটাকাটি হয়। কিছুক্ষণ পরে পাপ্পি ওই গ্রামের মো. রাজার ছেলে নয়ন আলীকে নিয়ে মাহাবুরকে মারধর করে এবং তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এসময় মাহাবুরের বোন মৌসুমী খাতুন বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করে ফেলে রেখে চলে যায় ওই দুই যুবক। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রতিবন্ধী মৌসুমীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার ভাই।

সংবাদ সম্মেলনে মৌসুমীর ভাই মাহাবুর ইসলাম বলেন, ‘এ ঘটনার পর আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা গ্রহণ করেনি।’ অন্যদিকে মুঠোফোনে এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে কোনো কথা না বলে ফোনটি কেটে দেন অভিযুক্ত নয়ন আলী। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, প্রতিবন্ধী নারীকে নির্যাতনের বিষয়টি শুনেছি। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন