ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

বাগাতিপাড়ার মেধাবী শিক্ষার্থী সাদিয়া হাসান পূর্ণতার মেডিকেলে ভর্তি সাফল্য

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১৭ ডিসেম্বর, ২০২৫,  12:59 AM

news image

নাটোরের বাগাতিপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী সাদিয়া হাসান পূর্ণতা মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায় ভর্তির সুযোগ অর্জন করেছেন।

তিনি উপজেলার স্বরাপপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ অমিত হাসান সেন্টু এবং মাতা সুমনা বেগম। সাদিয়া হাসান পূর্ণতা এসএসসি পরীক্ষায় কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এবং এইচএসসি পরীক্ষায় রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। উভয় পরীক্ষায় তিনি গোল্ডেন জিপিএ–৫ অর্জন করেন।

শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার এই অর্জন বাগাতিপাড়ার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন