ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১৪ জুলাই, ২০২৬,  1:53 AM

news image

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুর রহমান আনসারী।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতিনিধি, এসএমসি সদস্য এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারায় বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে দেশ পিছিয়ে রয়েছে। একই সঙ্গে বিদেশ থেকে দক্ষ জনশক্তি আনতে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মোবাইল আসক্তি, মাদক ও জুয়া থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

এ সময় বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদ উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সম্মাননা অর্জন করে। ইউনিয়ন পরিষদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন। সম্মাননা গ্রহণের সময় উপস্থিত অতিথিরা তাঁকে অভিনন্দন জানান।

সম্মাননা গ্রহণের পর ফাহিমা খাতুন বলেন, "এই স্বীকৃতি বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং পরিবার পরিকল্পনা বিভাগের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও মা ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং জনসেবামূলক কার্যক্রমে মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।"

অনুষ্ঠিানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে এবং পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবার কার্যক্রমকে আরও গতিশীল করবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন