ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বাংলাদেশ বেতারের স্টুডিও সংস্কার করা জরুরী

#

নিশাত শাহরিয়ার

০৫ জানুয়ারি, ২০২৬,  5:14 AM

news image

প্রতিষ্ঠার শুরু থেকে সরকারী প্রচার মাধ্যম হিসেবে দেশের আনাচে-কানাচে ব্যাপক পরিচিতি লাভ করেছে বাংলাদেশ বেতার। রাজধানী ঢাকাসহ ঢাকার বাইরে জেলা ও বিভাগীয় শহরে রয়েছে বাংলাদেশ বেতারের বেশ কয়েকটি আঞ্চলিক কেন্দ্র। 

রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে অবস্থিত সদর দপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত সেকশনগুলোতে প্রচারিত সংবাদ এবং অনুষ্ঠানের মান শ্রোতাদের সন্তুষ্ট করে চলেছে প্রতিনিয়ত। 

তবে অনুষ্ঠানের মানের পাশাপাশি বাংলাদেশ বেতারের স্টুডিওর সংস্কারের বিষয়টিও ভীষণ জরুরী। কেননা শিল্পী, কলাকুশলী, সংবাদ পাঠক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসেন তাদের শিল্পী সত্তা বিকাশে। গঠনমূলক চিন্তা চেতনা ও সৃজনশীল কাজের অন্যতম মাধ্যম হলো বাংলাদেশ বেতার।

তাই বেতারে আগত শিল্পী কিংবা অতিথিরা যেন স্টুডিওতে বসে অনুষ্ঠান চলাকালীন সময়ে কোনোভাবেই বিব্রতবোধ না করেন সেজন্য স্টুডিওর সংস্কারও অত্যন্ত জরুরী। বিশেষ করে বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব সার্ভিসের স্টুডিও সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন শিল্পী ও কলাকুশলীরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন